
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোর পর্বে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে চাপে থাকা ফখর-শাহিনরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিকে ‘অবশ্য জিততে হবে’ লড়াই হিসেবে দেখছে।
যদিও জয় ফাইনালে ওঠার পথ সহজ করে দেবে, পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হারলেও এখনই বিদায় নিশ্চিত নয়। সমীকরণের হিসাব-নিকাশে এখনও তাদের জন্য ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জিতলে: পাকিস্তানকে শ্রীলঙ্কাকে হারাতে হবে এবং শেষ ম্যাচে বাংলাদেশকেও জয় নিতে হবে। পাশাপাশি, ভারতের বিরুদ্ধে বাংলাদেশ হেরে গেলে পাকিস্তান নিশ্চিতভাবে ফাইনালে পৌঁছাবে।
হারলে: পাকিস্তানকে ভাগ্যনির্ভর হতে হবে। শ্রীলঙ্কা ও বাংলাদেশকে ভারতের বিপক্ষে জয়ী হতে হবে এবং নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে বাংলাদেশকে হারাতে হবে, যাতে নেট রান রেটে এগিয়ে থাকা যায়।
শ্রীলঙ্কা ও বাংলাদেশও এখনও সমীকরণে টিকে আছে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর বাংলাদেশের সম্ভাবনা বেড়েছে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :