নোয়াখালী বিএনপি নেতা ফখরুল ইসলাম শোডাউন | Daily AjKaler Kontho

নোয়াখালী বিএনপি নেতা ফখরুল ইসলাম শোডাউন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন
নোয়াখালী বিএনপি নেতা ফখরুল ইসলাম শোডাউন

নোয়াখালী জেলা প্রতিনিধি:  আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ -কবিরহাট) নির্বাচনী এলাকায় বিশাল শোডাউন করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বসুরহাট বাইপাস সড়ক থেকে বসুরহাট বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এই নেতা। শোডাউনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বক্তব্য রাখেন, এবং তার নির্বাচনী এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দেন। তিনি ভোটারদের কাছে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।শোডাউনে জেলা ও দুই উপজেলার প্রায় ৩ হাজার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির বিলুপ্ত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিসুল হক, সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, গোলাম হায়দার শাহীন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার,সদস্য সচিব আবুল বাশার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাইন উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সবুজ,চরকাঁকড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল,চরফকিরা ইউনিয়ন বিএনপি নেতা হাজী শাহজাহান, যুবদল নেতা শিহাব উদ্দিন  রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ শোডাউনে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আজকালের কন্ঠ/আর এস/এস