
আজকালের কন্ঠ ডেস্ক : সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে তার পদ থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, বহুল আলোচিত ও সমালোচিত চুক্তিতে নিয়োগ পাওয়া মোখলেস উর রহমানের স্থলে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে এ পদে স্থলাভিষিক্ত করা হবে।
প্রসঙ্গত, গত বছরের ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসাবে ড. মো. মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। মোখলেস বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি জনপ্রশাসন সচিবের দায়িত্ব পাবার পর প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিতদের অবমূল্যায়ন করা হয় বলে অভিযোগ ওঠে। সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তারা একের পর এক গুরুত্বপূর্ণ পদে পদায়ন হওয়ায় বঞ্চিত কর্মকর্তারা ক্ষুব্ধ হন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :