নাটোরের ঢাকা কোচের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত ও আহত ১ | Daily AjKaler Kontho

নাটোরের ঢাকা কোচের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত ও আহত ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
নাটোরের ঢাকা কোচের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত ও আহত ১

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের ঢাকা কোচের ধাক্কায় মাছ ব্যবসায়ী ভুডভুডি উল্টে গিয়ে মাথায় গুরুত্ব আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। শহরের ট্রাফিক মোড় এলাকায় রাত আনুমানিক ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নাটোরে বাগাতিপাড়া তামালতলার নুরপুর চকপাড়া এলাকার মজনু প্রামানিক (৪০) নিহত হন ও রাব্বি মজুমদার(১৫) আহত হয়েছেন। আহত রাব্বি কে সদর হাসপাতালে পরে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হজ ভুল পোস্টার দিকে নাটোর সাইবানি সিনেমা হল টপিক এলাকায় ঢাকা কোচের ধাক্কায় ভুটভুটি উল্টে চালক নিহত এবং ভুটভুটিতে থাকা রাব্বি আহত হয়। নিহত মাছ ব্যবসায়ী মজনু প্রামানিক মাছ ক্রয়ের উদ্দেশ্যে সিংড়া যাচ্ছিলেন। পথের মধ্যে দুর্ঘটনা ঘটে। মজনু প্রামাণিকের মৃতদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি/আর