ফুলছড়ি উপজেলার নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী
আজকালের কণ্ঠ
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৬:১১ অপরাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকায় চলমান নদী ভাঙনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী জনাব হাফিজুল হক ও এসডি সায়েম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আগামী শুকনা মৌসুমে প্রায় ২.৫ কিলোমিটার এলাকায় টেকসই কাজ বাস্তবায়ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজকালের কন্ঠ /আর এস/এস
আপনার মতামত লিখুন :