১৫ টা বছর এই মাওলানা হুজুর মাথায় টুপি দাড়ি ওয়ালা মানুষরা কেউ নিরাপদ ছিলো না, নাটোরে দুলু | Daily AjKaler Kontho

১৫ টা বছর এই মাওলানা হুজুর মাথায় টুপি দাড়ি ওয়ালা মানুষরা কেউ নিরাপদ ছিলো না, নাটোরে দুলু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৬:০০ অপরাহ্ন
১৫ টা বছর এই মাওলানা হুজুর মাথায় টুপি দাড়ি ওয়ালা মানুষরা কেউ নিরাপদ ছিলো না, নাটোরে দুলু
নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু  বলেছেন ১৫ টা বছর এই মাওলানা হুজুর মাথায় টুপি দাড়ি ওয়ালা মানুষরা কেউ নিরাপদ ছিলো না। কারো জীবন নিরাপদ ছিলো না।
এই ৫ তারিখের পর হুজুর সাহেবরা মাওলানা সাহেবরা যারা ইসলাম আল্লাহকে বিশ্বাস করে  এই মসুলমান আল্লাহ ওয়ালারা শান্তিতে  আছে। আমি মনে করি এই ইহুদি নাসায়েক এই দেশ থেকে ইসলাম কে ধ্বংস করতে চেয়েছিলো যারা এই দেশ থেকে মসুলমান ধর্মকে ধ্বংস করতে চেয়েছিলো তারা যেন নতুন করে আর কোন ষড়যন্ত্র করতে না পারে  তিনি আজ শুক্রবার বাদ জুম্মা নাটোর পৌরসভার ২ নং ওর্য়াডের গাড়িখানা জামে মসজিদে সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল আল মামুনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা  প্রদান কালে এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, , যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন, ,সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,  সহ দলের নেতা কর্মিরা।
সিংকঃ- অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির সাবেক মন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য বিএনপি।
আজকালের কন্ঠ /আর এস/না