নোয়াখালী জেলা প্রতিনিধি : জামায়াতের সদস্যদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে- এই আলোকে নোয়াখালী-৫ আসনের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইনের সমর্থনে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর(শুক্রবার) সকালে বসুরহাট নির্ঝর কনভেনশন হলে রোকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা জামাত ইসলামের আমির মাওলানা মোশারফ হোসাইন। রোকন সমাবেশ অনুষ্ঠান সভাপতিত্ব করেন নোয়াখালী পাঁচ জামায়াতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন । রোকন সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামায়াতে ইসলামীর জেলা আমির জনাব ইসহাক খন্দকার।
বক্তারা বলেন, “জামায়াতের সদস্যদেরকে মহান আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব কোন পদ নয় বরং জবাবদিহিতার নাম হলো দায়িত্ব। রুকনদেরকে জ্ঞান ও আমলে অন্যান্যদের নিকট আদর্শ হিসেবে উপস্থাপিত হতে হবে। কুরআনের মাধ্যমে আন্দোলনকে বুঝার চেষ্টা করতে হবে। কথা ও কাজের মধ্যে বৈপরীত্য রাখা যাবে না। কথা হবে পরিশীলিত।
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থী সমর্থনে রোকন সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর নিজামুদ্দিন ফারুক,জেলা সহ সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক,এছাড়াও জেলা ও উপজেলার দায়িত্বশীলবৃন্দ।
আপনার মতামত লিখুন :