শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাউখালীতে অবহিতকরন সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাউখালীতে অবহিতকরন সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন
শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাউখালীতে অবহিতকরন সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও কাউখালী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে অবহিতকরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায় নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সাথে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান আজম আলী খান, ইউপি সদস্য ঝর্ণা রানী কর, আকবর হোসেন দুলাল,মোহাম্মদ সাঈদ, জাকির হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, পিরোজপুর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় কাউখালী উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সাথে পর্যায়ক্রমে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা করা হচ্ছে। এ কার্যক্রম গতিশীল ও ত্বরান্বিত করতে এবং শতভাগ বাস্তবায়ন করতে নির্দেশ প্রদান করেন এবং এর সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান

 

আজকালের কন্ঠ /আর এস/এন