ইউনিয়ন ও পৌরসভায় নিবন্ধন বাধ্যতামূলক করায় বিপাকে অটোরিকশা চালকরা | Daily AjKaler Kontho

ইউনিয়ন ও পৌরসভায় নিবন্ধন বাধ্যতামূলক করায় বিপাকে অটোরিকশা চালকরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
ইউনিয়ন ও পৌরসভায় নিবন্ধন বাধ্যতামূলক করায় বিপাকে অটোরিকশা চালকরা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : রায়পুরে অটোরিকশা ও ইজিবাইক চালকরা ইউনিয়ন ও পৌরসভার বাধ্যতা তয়মূলক নিবন্ধন করায় চরম ভোগান্তিতে পড়েছেন। ইউনিয়নের ও পৌরসভায় নিবন্ধন ও ফি আদায় করায় চালকরা পড়েছেন বিভ্রান্তি ও অর্থনৈতিক বিপাকে।

আইন অনুযায়ী, গাড়ি ইউনিয়ন এলাকায় চললে ইউনিয়ন পরিষদে, আর পৌর এলাকায় চললে পৌরসভায় নিবন্ধন নিতে হবে। তবে একই গাড়িকে দুই জায়গায় নিবন্ধনের কোনো বাধ্যবাধকতা নেই।

এদিকে রায়পুর পৌরসভা দৈনিক ১০ টাকা টোল বন্ধ করে বছরে ৩ হাজার টাকা লাইসেন্স ফি চালু করেছে। পাশাপাশি চালকদের জন্য নাম্বার প্লেট, ড্রেস কোড, প্রাথমিক চিকিৎসা বক্স, পানির বোতল, মাতৃত্বকালীন সহায়তাসহ নানা সুবিধার ঘোষণা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। অপরদিকে ইউনিয়ন পরিষদের অভিযোগ—তাদের নিবন্ধিত গাড়ি পৌর এলাকায় প্রবেশ করলে হয়রানির শিকার হতে হচ্ছে।

পৌরসভা কর্মকর্তা মাসউদ মোরশেদ জানান, দ্বৈত নিবন্ধন নিয়মবহির্ভূত এবং বিভ্রান্তি দূর করতে
পৌর নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

এই বিষয়ে নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। তারপরও যদি ইউনিয়ন চেয়ারম্যানদের কোনো আপত্তি থাকলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।

চালকরা অভিযোগ করেছেন, দুই জায়গায় নিবন্ধন করা আমাদের পক্ষে সম্ভব না বিদ্যুতের ঘাটতি ও অতিরিক্ত বিলের কারণে এমনিতে আমরা দিশেহারা।

 

আজকালের কন্ঠ /এম / জুয়েল