আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ | Daily AjKaler Kontho

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন
আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ

আজকালের কন্ঠ ডেস্ক : আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সরকার।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় এ কথা জানান তিনি।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, অন্তবর্তী সরকার আশা করছে সামনের বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে। আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার।

এসময় কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু একটি আন্তর্জাতিক সমস্যা নয়। বরং এটি রাজনৈতিক, সামরিক ও ভূরাজনৈতিক সমস্যা।

এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি