ময়মনসিংহে আলোচিত ছিনতাইকারী জসিম গ্রে/প্তার | Daily AjKaler Kontho

ময়মনসিংহে আলোচিত ছিনতাইকারী জসিম গ্রে/প্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন
ময়মনসিংহে আলোচিত ছিনতাইকারী জসিম গ্রে/প্তার
ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে আলোচিত ছিনতাইকারী জসিমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, সম্প্রতি নগরীর কাচারীঘাট বুড়া পীরের মাজার সংলগ্ন এলাকায় এক তরুণীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক তরুণী ফোনে কথা বলার সময় হঠাৎ এক যুবক তার হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এসময় ধস্তাধস্তি ঘটে।
ঘটনাটি পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে গোয়েন্দা শাখাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ও ডিবির ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানে নামে ডিবি পুলিশ।
বহু প্রচেষ্টার পর অবশেষে গতরাতে হালুয়াঘাট এলাকা থেকে আলোচিত ছিনতাইকারী জসিমকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের কন্ঠ/আর/এস/ব্যুরো