সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ইঞ্জিনভ্যান চালক ও আরোহী আহত | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ইঞ্জিনভ্যান চালক ও আরোহী আহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ৭:১১ অপরাহ্ন
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ইঞ্জিনভ্যান চালক ও আরোহী আহত

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের জামতলা এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ইঞ্জিনভ্যানচালক তোফাজ্জেল হোসেন (৪৫) ও তাঁর সঙ্গে থাকা এক আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, মেডিকেল কলেজমুখী ঢাকা মেট্রো-ট ১২-৪১৪০ নম্বরের একটি ট্রাক রেনুপোনা বহনকারী ইঞ্জিনভ্যানটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর সাতক্ষীরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইপাস সড়কে অতিরিক্ত গতিতে ট্রাক চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি নেই। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

 

আজকালের কন্ঠ/আর এস/আতিয়ার