
নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান আজ মঙ্গলবার (০৯ সেপ্টম্বর) জেলা কা’রা’গা’র পরিদর্শন করেন। এ সময় তিনি কা’রা’গা’রে আগত সাক্ষাৎপ্রার্থী মায়েদের জন্য বিশেষভাবে তৈরি ব্রেস্ট ফিডিং কর্নার-এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “মা ও শিশুর স্বাস্থ্য ও সম্মান নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সাক্ষাৎপ্রার্থী মায়েরা যেন স্বাচ্ছন্দ্যে ও গোপনীয়তা বজায় রেখে দুধ পান করাতে পারেন, সে জন্যই এই ব্রেস্ট ফিডিং কর্নারের ব্যবস্থা করা হয়েছে।”
পরিদর্শনকালে তিনি সাক্ষাৎপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। সাক্ষাৎপ্রার্থীদের সেবার মান আরও উন্নত করতে কীভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক।
এছাড়া, তিনি কা’রা’গা’রে আ’ট’ক’কৃ’ত ব’ন্দি’দে’র খাবার, চিকিৎসা, স্বাস্থ্যসেবা এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। কারা কর্তৃপক্ষকে বন্দিদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।
পরিদর্শনের সময় জেলা কারা কর্তৃপক্ষ, কারা পু’লি’শ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা জানান, এটি মা ও শিশুর অধিকার রক্ষায় একটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :