ইন্দুরকানীতে পোনা মাছ অবমুক্তকরুন কার্যক্রম অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ইন্দুরকানীতে পোনা মাছ অবমুক্তকরুন কার্যক্রম অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
ইন্দুরকানীতে পোনা মাছ অবমুক্তকরুন কার্যক্রম অনুষ্ঠিত

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাড়েরহাট আবাসন আশ্রায়ন প্রকল্পের জলাশয়সহ স্থানীয় জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত ও সরকারি জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহাদ রহমান, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

আয়োজকরা জানান, এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জনগণের প্রোটিন ও পুষ্টির চাহিদা পূরণ এবং মৎস্যচাষিদের আয় বৃদ্ধি করা।

জেলা মৎস্য কর্মকর্তা ফারহাদ রহমান বলেন, “উপজেলার ১৮টি প্রতিষ্ঠান ও ২টি মৎস্য অভয়াশ্রমে মোট ৭২২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত পোনামাছ অবমুক্তকরণের ফলে এলাকায় মাছের উৎপাদন বাড়বে এবং স্থানীয় মানুষ উপকৃত হবে।

আজকালের কন্ঠ/আর বি