উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:০১ অপরাহ্ন
উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এ কাউন্সিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শাজাহান খন্দকার এবং সঞ্চালনা করেন আব্দুল সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব তালুকদার ও ফজলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া,যুগ্ম আহ্বায়ক, সাজিবুল হক,যুগ্ম আহ্বায়ক টিটু রঞ্জন তালুকদার,যুগ্ম আহবায়ক মহিবুর রহমান মানিক,যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, ২নং বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সদস্য শেখ ফরিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেপুল আহমেদ, মধ্যনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইমরান, কেন্দ্রীয় নবীন দলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা নবীন দলের আহ্বায়ক মো.খসরুজ্জামান কবীর প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রধান অতিথি আবে হায়াত ও ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন মজনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। সভাপতি পদে মোক্তার হোসেন (ঘোড়া মার্কা) ও জামাল হোসেন (আনারস মার্কা) প্রতিদ্বন্দ্বিতা করেন। মোক্তার হোসেন ৩৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল মেম্বার পান ১৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে আব্দুল সালাম (তালা মার্কা) ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সৈয়দ হোসেন (ফুটবল মার্কা) পান ১২০ ভোট। এ ছাড়া সভাপতি পদে ১৯টি ও সাধারণ সম্পাদক পদে ৬টি ভোট নষ্ট হয়।

নির্বাচনের ফলাফল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সহকারী নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, নির্বাচন কমিশনার যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার ও সদস্য কামাল হোসেন এবং প্রিসাইডিং এর স্বাক্ষরের মাধ্যমে ঘোষণা করা হয়।

কাউন্সিলে বক্তারা বলেন, দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে।

আজকালের কন্ঠ/আর বি/কে