বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আলোচনা সভা | Daily AjKaler Kontho

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৫, ৩:২২ অপরাহ্ন
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আলোচনা সভা

শাহজালাল (রাসেল) : সোমবার (০ ৮ সেপ্টেম্বর ) সকালে বাংলাদেশ সরকারি চাকরিজীবী ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিজিইপিএ) ফিজিওথেরাপি বিভাগ (নিটোর) ঢাকা, আয়োজনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৫ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি পেশাজীবিগন দক্ষতার সাথে বাংলাদেশের জনগণকে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করে আসছে, যাদের প্রতিনিধিত্ব করছে (বিজিইপিএ)। বিজিইপিএ সরকারের পাশে থেকে ফিজিওথেরাপি শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে সাংগঠনিক ভাবে সরকারকে সকল প্রকার সহযোগিতা করতে বদ্ধপরি কর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডাঃ মোঃ আবুল কেনান, পরিচালক- জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠান, (ড্যাব) কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ – সভাপতি।

বিশ্বজুড়ে ফিজিওথেরাপি পেশাজীবিগন “বার্ধক্য জনিত কারণে পড়ে যাওয়া প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম” এই প্রতিপাদ্য কে সামনে রেখে “বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৫” পালন করা হয়।

এ সময় অনুষ্ঠান সভাপতিত্ব করেন, এস. এম হাবিবুর রমোন হাবিব ইনচাজ, সিনিয়র লেকচারর ও ফিজিওথেরাপী বিভাগ (নিটোর)। বিশেষ অতিথি, মোঃ জহিরুল ইসলাম সভাপতি এন ডি এফ (নিটোর শাখা) বিশেষ অতিথি- ডাঃ মোঃ সাইদ মাহমুদ (কোষাধ্যক্ষ) ড্যাব নিটোর শাখা। আবিদা সুলতানা, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সরকারি চাকরিজীবী ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিজিইপিএ)।

এই দিনে ফিজিওথেরাপি পেশাজীবিগন তাদের পেশার কার্যপরিধি, পেশার মানোন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় বিজিইপিএ নিটোর শাখা থেকে যে কর্মসূচি পালিত হয় তার একটি প্রামাণ্য চিত্র এবং পেশার গুরুত্ব তুলে ধরার হয়।

আজকালের কন্ঠ/আর বি