রায়পুরে উৎসব মুখর পরিবেশে বিএনপির সম্মেলন, নতুন নেতৃত্ব ঘোষণা | Daily AjKaler Kontho

রায়পুরে উৎসব মুখর পরিবেশে বিএনপির সম্মেলন, নতুন নেতৃত্ব ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন
রায়পুরে উৎসব মুখর পরিবেশে বিএনপির সম্মেলন, নতুন নেতৃত্ব ঘোষণা

নিজস্ব প্রতিনিধি  : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলাদের সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা ও পৌর বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার ফয়সাল ও অ্যাডভোকেট খাইরুল আলম।

অন্যদিকে, পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন এবিএম জিলানী এবং সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আনিসুল ইসলাম ও ডা. মুকুল মিয়াজী। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার হারুনুর রশিদ।

সম্মেলনে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন,“আগামী ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। শুধু নির্বাচন নয়, তারেক রহমানকেও ঘিরে ষড়যন্ত্র করা হচ্ছে। এ পরিস্থিতিতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।”

প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজাম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, এবং বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী-সহ আরও অনেকে।

 

আজকালের কন্ঠ/আর এস /জ