বাউফলে ধানদী কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক প্রদান অনুষ্ঠান | Daily AjKaler Kontho

বাউফলে ধানদী কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক প্রদান অনুষ্ঠান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ৬:২৩ অপরাহ্ন
বাউফলে ধানদী কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক প্রদান অনুষ্ঠান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্লাহ বলেছেন “মানুষের জীবনে লক্ষ্য ও ভিশন না থাকলে সে কোনোদিন সফল হতে পারে না। একজন মুমিনের ভিশন হলো আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ, আর তার মিশন হলো আল্লাহর ইবাদত ও তাগুত থেকে দূরে থাকা।”।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বাউফলের ধানদী কামিল মাদ্রাসায় আয়োজিত আলিম, ফাজিল ও কামিল শিক্ষার্থীদের নবীন বরণ ও ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানদী কামিল মাদ্রাসার সভাপতি মাওলানা মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজি, নূরাইনপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার হেলালি এবং মাওলানা মোহাম্মদ জাকির হোসেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে বলেন, “যদি আমরা দুনিয়াকে ইসলামের আলোকে শাসন করতে চাই, তবে আগে নিজেকে শাসনের মধ্যে আনতে হবে। জ্ঞানই সেই হাতিয়ার, যা মানুষকে নৈতিকভাবে দৃঢ় করে তোলে এবং জাহান্নাম থেকে রক্ষা করে। অন্যদিকে অন্ধ সম্পদের মোহ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।”
নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আবিদ আন নাহিয়ান, তাসমিয়া আক্তার তিশা ও শারিম আহমেদ নাসরুল্লাহ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /এম / হারুন