
নাটোর প্রতিনিধি : সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন দেশে সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়না ঘর এবং ব্যাপকভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়া এবং সেই অধিকার কেড়ে নেওয়া বিরুদ্ধে সংগ্রামের উপর দমন পীড়ন এই তো ছিল সাড়ে ১৫বছর । সেখান থেকে এক ঝাঁক ফেরেশতা মতন একদল তরুণ জাতীয় কে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারা দেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন জুলাইয়ের ছত্রিশ দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছেন।
তিনি আরো বলেন, সমস্ত আকাঙ্ধসঢ়;ক্ষা বাস্তবায়িত হয় নাই, আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকি আছে । বিচারকের দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে এবং আপনারা দেখছেন দৃশ্যেমান হয়ে উঠেছে। সংস্কারও আমার এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু এর মধ্যে আমাদের যে তৃতীয় কাজ নির্বাচন, নির্বাচনের ঘোষণা হয়েছে আমরা চেষ্টা করছি আমাদের দায়ীত্ব যতই সম্ভব বাস্তবে মাধ্যমে কারণ এটা শুধু একটা সরকার নয়, এটা অদ্ভুত্থানের সরকার এ সরকার এসেছে গণ অভ্যুত্থানের ভিত্তিতে আমরা সেই কারণে তার আঙ্গিকার বাস্তবায়নের অঙ্গীকারবদ্ধ। আমরা চেষ্টা করছি দেশের জনগণকে মুক্তির লক্ষ্যে আমাদের দেশের তরুণরা আলো জ্বালিয়েছিলেন সেই আলোর দিকে নিয়ে যেতে। সেই আলোর পথ বাস্তবতার দিকে নিয়ে যেতে সেজন্যই আমাদের শহীদ পরিবার গুলো সংগে একাত্মতা হওয়ার বারে বার ফিরে আসার, বারে বারে একসাথে দাঁড়াবার সেই চেষ্টা বহাল রাখা হয়েছে।
আজ শনিবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ ( সরকারী গণগ্রন্থাগার-এর সামনে) উদ্বোধন শেষে নাটোরে তিনি এসব কথা বলেন।
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশাসক আসমা শাহীন, নাটোরে পুলিশ সুপার তারিকুল ইসলাম সহ শহিদ পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এর আগে উপদেষ্টা শহীদদের কবর জিয়ারত করেন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :