নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরহাদের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ | Daily AjKaler Kontho

নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরহাদের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরহাদের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

কাজী ইমরান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ তার নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এ সময় এনপিপির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এনপিপির চেয়ারম্যান ও মনোনয়ন প্রত্যাশী ড. ফরিদুজ্জামান ফরহাদ শহরের নিজ বাড়ি থেকে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে গণসংযোগে বের হন।

তিনি নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মাদরাসা বাজার, মালিবাগ মোড়, নড়াইল চৌরাস্তা, পুরাতন বাস টার্মিনাল, মুচির পোল, তুলারামপুর হাট-বাজার, মাইজপাড়া হাট-বাজার, চারিখাদা, শাহাবাদ বাজারে আগত ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় এনপিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বেলাল আহম্মদ, নজরুল ইসলাম, এনপিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. বদরুল আলম, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসান অপু তার সঙ্গে ছিলেন।

গণসংযোগকালে তিনি বেলা ১২টার দিকে তুলারামপুর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ. এছাড়াও বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: সিহাবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যা, তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ আলী মোল্যা, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মো: দেলোয়ার হোসেনসহ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন-এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক

বদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ কিবরিয়াসহ প্রমুখ।