
মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পৃথক পৃথক দুই মঞ্চে পালন করেছে দলটির নেতাকর্মীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বিএনপির একাংশের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় মিলিত এসময় দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
অপরদিকে বিএনপির অপর একটি অংশ বাজার এলাকায় আলোচনা সভার আয়োজন করে উক্তি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন” বান্দরবান জেলা বিএনপির সদস্য মংক্যনু মার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মাস্টার মঞ্জুরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন আলীকদম শ্রমিক দলের সদস্য সচিব নুরুল আবছার ছোটন। ছাত্রনেতা সরোয়ার আলম। আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব সন্তোষ কান্তি দাশ। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম মনু। উপজেলা বিএনপির সদস্য হেডম্যান অংহ্লাচিং মার্মা। উপজেলা মহিলা দলের সাবেক সদস্য সচিব রেহেনা বেগম’সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে পথসভায় বক্তব্য রাখেন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাশুক আহমেদ। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো। সিঃ যুগ্ন-আহব্বায়ক মনচুর আলম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. ইউনুছ মিয়া। আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস মিয়া। আলীকদম সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের নেতা তানভীর আহমেদসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এসময়ে নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। সভায় নেতারা আসন্ন নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে দলকে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা।
আজকালের কন্ঠ/আর বি/জে
আপনার মতামত লিখুন :