নাটোরে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি ও বড়াইগ্রাম উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ র‍্যালি | Daily AjKaler Kontho

নাটোরে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি ও বড়াইগ্রাম উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ র‍্যালি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ১:২৩ অপরাহ্ন
নাটোরে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি ও বড়াইগ্রাম উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ র‍্যালি

নাটোর প্রতিনিধি : ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নাটোরের লালপুরে উপজেলা বিএনপির গোপালপুর পৌর বিএনপির ও বড়াইগ্রাম উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার অপর দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার পৌরসভার সামনে উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিম আসাদুজ্জামান আসাদ,বড়াইগ্রাম উপজেলা পৌরসভার সাবেক মেয়র ও সাবরক পৌর প্রশাসক ইসাহাক আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজার থেকে আনন্দ র‍্যালি বের করা হয়। আনন্দ র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক লালপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ব্যারিষ্ট্যার ফারজানা শারমিন পুতুল, লালপুর উপজেলার বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আশরাফুল আলম লুলু গোপালপুর পৌর বিএপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান সহ লালপুর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন ১৯৭৯ সালে শহীদ জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির প্রতিষ্ঠিত হয়।

এই ৪৭ বছরের বিএনপি অনেক চুরায় উতরায় পার হয়ে এই পর্যন্ত এসেছে। বিএনপি জনগনের দল এই দলকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারাই ধ্বংস হয়ে যাবে। তাই আগামী নির্বাচনের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান

আজকালের কন্ঠ/আর বি/আর