
এ,এস,মামলা, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উত্তর জনপদের গৌরনদী’র বার্থী ইউনিয়নে বড় দুলালী গ্রামে বাল্য বিবাহের খবর শুনে বুধবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান গৌরনদী উপজেলা সদ্য যোগদান কৃত সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
এ সময় অষ্টম শ্রেনীতে পড়া ষোল(১৬) বছরের মেয়ের বয়স ১৯ (উনিশ) বছর দেখিয়ে পাশ্ববর্তী উপজেলার ইউনিয়ন থেকে করা জন্মসনদ প্রদর্শন করা হয় কিন্তু মেয়েকে দেখে বয়স নিয়ে সন্দেহ হলে তার স্কুল থেকে জন্ম নিবন্ধন কাগজ ও বার্থী ইউনিয়ন করা জন্মসনদ তলব করে অপ্রাপ্তবয়সের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিষয়টি মেয়ের বাবা ও ছেলে স্বীকার করায় মোবাইল কোর্টের আওতায় উভয়কে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০(পঞ্চাশ ) হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয় এবং মেয়ের বয়স ১৮ বছরের পূর্ণ হবার পূর্বে এ বিয়ে সম্পন্ন করবে না বলে উভয়ের মুচলেকা নেয়া হয় এবং বিষয়টি নজদারি করার জন্য উক্ত সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিব ও চকিদারের কাছে নজরদারি জিম্মা প্রদান করা হয়।
ভূয়া জন্ম নিবন্ধন করা ইউপি সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে জানাযায়।অভিযানে সহযোগিতা করেন গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার নারায়ণ চন্দ্র দে ও গৌরনদী থানা পুলিশ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :