বরিশাল রেঞ্জের ডিআইজির পিরোজপুরে থানা ও কোর্ট পরিদর্শন | Daily AjKaler Kontho

বরিশাল রেঞ্জের ডিআইজির পিরোজপুরে থানা ও কোর্ট পরিদর্শন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
বরিশাল রেঞ্জের ডিআইজির পিরোজপুরে থানা ও কোর্ট পরিদর্শন

পিরোজপুর জেলা প্রতিনিধি : বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলমের পিরোজপুর থানা দ্বি-বাষিক ও সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন। সোমবার (০১‌সেপ্টেম্বর) দিনব্যাপী রুটিন ওয়ার্ক হিসেবে তিনি এ পরিদর্শন করেন।

ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছলে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের তাকে ফুলেল শুভেচ্ছা জানান।পিরোজপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অফ অনার প্রদান করেন।

পরবর্তীতে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপএ পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারি অস্ত্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন। তিনি সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা প্রদান,সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণসহ থানায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে থানায় আগত সেবা প্রার্থীদের সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া থানা এলাকায় নিয়মিত টহল জোরদার,ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান সহ পুলিশিং কার্যক্রম গতিশীল করার বিষয়ে ডিআইজি গুরুত্বারোপ করেন।

 

আজকালের কন্ঠ/আর এস/নাজমুল