
এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য। আর এ জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন।
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী কলেজ গেট থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক পদক্ষিণ করে গৌরনদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভায় তিনি আরও বলেছেন, বিগত পতিত সরকারের সময় এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে।
জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তাই এই দিনটি বাংলাদেশি মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। যেকারণে বাংলাদেশের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়ার নীতিতে বিএনপি সর্বদা অঙ্গীকারবদ্ধ।
সভায় ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, গণতন্ত্র সমুন্নত ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিএনপির উদ্যোম ও উদ্যোগের ফলশ্রুতিতে দলটি দেশবাসীর কাছে এখন সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল।
তাই এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। আইনের শাসন, মত প্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই দেড়যুগ ব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, তরুন রাজনীতিবিদ পারভেজ সোবহান।
সরকারি গৌরনদী কলেজের সাবেক জি এস গৌরনদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, জেলা উত্তর যুবদলের যুগ্ন সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরা প্রমুখ।
আজকালের কন্ঠ/রাহাত/মামুন
আপনার মতামত লিখুন :