সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : অদ্য ০১ সেপ্টম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, তলুইগাছা ও পদ্মশাখরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী ও মজুমদার খাল নামক স্থান হতে ৪,২২,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-২ এস এর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন পদ্মশাখরা আমবাগান নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নটিজঙ্গল নামক স্থান হতে ৩০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৮ ও ১১ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর ও ভাদিয়ালী নামক স্থান হতে ১,৪৭,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। এছাড়াও, বাকাল চেকপোস্ট এর বিশেষ আভিযানিক দল সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ঢালীপাড়া নামক স্থান হতে ১৪,০০০/- টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি আটক করে।

সর্বমোট ৬,৪৮,০০০/- (ছয় লক্ষ আটচল্লিশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি/এ