গাইবান্ধায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | Daily AjKaler Kontho

গাইবান্ধায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
গাইবান্ধায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ সভাপতি আব্দুল আউয়াল আরজুসহ, বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজকালের কন্ঠ/আর বি