
মো: এমদাদ হোসেন, সন্দ্বীপ (চ্ট্টগ্রাম) প্রতিনিধি : বিএনপি জনগণের দল, জনগণের ভোট ও ভালোবাসাই আমাদের শক্তি। তাই প্রার্থী নির্বাচনেও জনগণই নির্ধারণ করবে— এমন বক্তব্য দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।
সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নে কয়েকদিন ধরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন সংক্রান্ত গণসংযোগ ও মতবিনিময় সভায় মিল্টন এসব কথা বলেন।
তিনি আরো বলেন,“আমরা দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসবে। এজন্য তৃণমূলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নাসিরুল কবীর মনির তালুকদার, কাউছার আহমেদ চেয়ারম্যান, গাজী হানিফ, আবু সুফিয়ান পাশা সুজন প্রমুখ।
আজকালের কন্ঠ/আর বি/এম
আপনার মতামত লিখুন :