
জালাল উদ্দিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলার সীমান্তবাজারে লিফলেট বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা বিএনপির আয়োজনে ধারাবারিষা ইউনিয়নের সীমান্তবাজার এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত লিফলেট বিতরণ ও আলোচনা সভায় বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিএনপি নেতা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নাটোর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ওমর আলী শেখ, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, সাধারন সম্পাদক শাহিন কাউসারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় নাটোর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল আজিজ বলেন, “বাস্তবতার নিরিখে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরেছেন। এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে।
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
এ সময় দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সব ধরনের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আজকালের কন্ঠ/আর বি/জে
আপনার মতামত লিখুন :