কলাপাড়ায় উত্তরণের উদ্যোগে ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন | Daily AjKaler Kontho

কলাপাড়ায় উত্তরণের উদ্যোগে ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন
কলাপাড়ায় উত্তরণের উদ্যোগে ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা  : পটুয়াখালীর কলাপাড়ায় ভূমিহীন মানুষের অধিকার আদায় ও খাস জমি প্রাপ্তির দাবিকে এগিয়ে নিতে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় কুয়াকাটার হোটেল প্রিন্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান। সভায় এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।

সভায় স্বাগত বক্তব্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সিঁড়ি-এর নির্বাহী পরিচালক চান চান বলেন,
“উত্তরণ ও সিঁড়ি দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের ভূমিহীন জেলেসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও ভূমি অধিকারে আমরা সবসময় সোচ্চার।”

এ সময় ফিশনেট প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান প্রকল্পের প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন,
“ভূমি কমিটি ভূমিহীনদের খাস জমি প্রাপ্তি ও অধিকার আদায়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখবে। উত্তরণ প্রতিষ্ঠার শুরু থেকেই ভূমিহীনদের অধিকার আন্দোলনে কাজ করছে। ১৯৯৭ সালে সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় খাস জমির দাবিতে আন্দোলন তার অন্যতম দৃষ্টান্ত।”

দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ ও ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন—

সভাপতি: মো. সাবের হোসেন (সাবেক কাউন্সিলর), কুয়াকাটা পৌরসভা

সাধারণ সম্পাদক: মো. মিজানুর রহমান, (সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, পটুয়াখালী জেলা শাখা)

সহ-সভাপতি: মো. সাইফুল ইসলাম রাজু, আ. ছালাম সরদার ও আমেনা বেগম

যুগ্ম সাধারণ সম্পাদক: মো. হারুন-অর-রশিদ মাস্টার ও লিটন মিত্র

সাংগঠনিক সম্পাদক: মো. ইলিয়াস হাসান

সহ-সাংগঠনিক সম্পাদক: জাহেদুল ইসলাম সুমন ও রেবেকা সুলতানা

আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট মো. আল-আমিন ভূঁইয়া

নারী ও শিশু বিষয়ক সম্পাদক: খালেদা বেগম

প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক: মো. ফরিদ উদ্দিন বিপু

সাংস্কৃতিক সম্পাদক: মো. আনোয়ারুল হক

অফিস ও ডকুমেন্টেশন সম্পাদক: আবু এমরান

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম আজাদ, মেজবাহ উদ্দিন মান্নু, মো. মনিরুল ইসলাম ও মিনারা বেগম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিশনেট প্রকল্পের কলাপাড়া এরিয়া ম্যানেজার আবু এমরান।

উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। এতে অর্থায়ন করছে ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।