কালীগঞ্জে অচেতন করে যুবদল নেতার বাড়িতে চুরি | Daily AjKaler Kontho

কালীগঞ্জে অচেতন করে যুবদল নেতার বাড়িতে চুরি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
কালীগঞ্জে অচেতন করে যুবদল নেতার বাড়িতে চুরি

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে আহসানুল হক নামের এক যুবদল নেতার বাড়িতে অজ্ঞান পার্টি হানায় ১৫ লক্ষ টাকার গহনা , মোটরসাইকেলসহ মূল্যবান আসবাবপত্র খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে । ২৭ আগস্ট (মঙ্গলবার) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী আহসানুল হক উপজেলার শশাড়পাড়া গ্রামের মো. দেলাওয়ার হোসেন এর ছেলে । এ ব্যাপারে ভূক্তভোগী আহসানুল হক বাদি হয়ে তত্তিপুর পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন ।

ফাঁড়ির অভিযোগ থেকে জানা যায় , মঙ্গলবার দিবাগত রাতে খাবার খাওয়ার পর ওই পরিবারের ৪ সদস্য গভির ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন । সকাল বেলা ঘুম থেকে উঠে তারা দেখতে পান, বাড়ির জানালা কেঁটে ঘরে ঢুকে দুর্বত্তরা ঘরের আলমারি ভেঙে ফেলেছে । আলমারিতে গচ্ছিত ৩ লাখ ৫০ হাজার টাকা ও ৭ ভরি বিভিন্ন ধরনের স্বর্নের গহনা ও বারান্দায় রাখা বাজাজের ১২৫ সিসির একটি মোটর সাইকেল নিয়ে যায়। এ ব্যাপারে ভূক্তভোগী পরিবারের আহসানুল হক বলেন , গতকাল আমরা খুব দ্রুত ঘুমিয়ে পড়ি । রাতে কি হয়েছে কিছুই টের পাইনি । সকালে উঠে দেখি আলমারি থেকে গহনা ও বারান্দায় রাখা মোটরসাইকেল উধাও । নগদ টাকা , গহনা ও মোটরসাইকেল মিলে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান , এ ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

আজকালের কন্ঠ/আর বি