
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের কামালপ্রতাপ গ্রামে অবস্থিত কামালপ্রতাপ শালিখা ঝিকিড়া ইউনিয়ন ইন্সটিটিউশনের পরিছন্ন কর্মী মো. সজল। সজল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও ইএফটি’র মাধ্যমে নিয়মিত সরকার প্রদত্ত বেতন-ভাতা উত্তোলন করছেন। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ওই পরিছন্নকর্মীর তদন্ত সাপেক্ষে শাস্তি দাবী জানিয়েছেন এলাকাবাসী।
মো. সজল আলী নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জনাব আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের পরিছন্নকর্মী মো: সজল আলী গত দু’মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় কর্তৃপক্ষ এই কর্মচারীকে বার বার নোটিশ দিলেও তিনি কোন সাড়া দেন নাই। তার অনুপস্থিতিতে বিদ্যালয়ের কাজ ব্যাহত হচ্ছে।
দ্রুত সময়ের মধ্যে পরিচ্ছন্নকর্মী সজলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে সজলেরর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে মঙ্গলবার (২৬আগস্ট) সরেজমিনে যেয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎকে পাওয়া না গেলে সহকারী প্রধান শিক্ষক মো. জামাল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, সজল অনুপস্থিত থাকার কারণে তাকে বারবার নোটিশ করা হয়েছে। তবে সেসব নোটিশের কোন কর্ণপাত করেনি তিনি।
তিনি আরও বলেন এ বিষয়ে অত্র বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এবং উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেনকে অবগত করা হয়েছে। শিক্ষা অফিসার তাকে পুনরায় শোকেজ করেছেন। চলতি আগস্ট মাসের মধ্যে সজল যদি শোকোজের উত্তর না দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সহকারী শিক্ষক মো. জামাল হোসেন।
এ বিষয়ে শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, সজল অনুপস্থিত থাকার বিষয় জানতে পেরেছি। সজল অনুপস্থিত থাকার কারণে তার বেতন স্থগিত করার জন্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎকে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের কন্ঠ/আর এস/ইমরান
আপনার মতামত লিখুন :