পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে আমাদের কাজ করতে হবে : জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান | Daily AjKaler Kontho

পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে আমাদের কাজ করতে হবে : জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে আমাদের কাজ করতে হবে : জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে আমাদের কাজ করতে হবে। পিছিয়ে পড়া মাটিভাঙ্গা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণ,ব্রিজ-কালভার্ট নির্মাণ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের খেলার জন্য মাঠে বালু ভরাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। তিনি আরো বলেন, নাজিরপুরের ইউএনও, এসিল্যান্ড আপনাদের খোঁজখবর রাখবেন এবং অবকাঠামো মূলক উন্নয়নের জন্য যে কাজগুলো করা প্রয়োজন তারা সেগুলো করবেন।

বুধবার (২৭ আগষ্ট) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া হতে মধ্য বাণীয়ারী ৪ কিমি.রাস্তা ও সামন্তগাতী আদর্শগ্রাম সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি)কৌশিক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম পলাশ, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু,পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান মাসুম প্রমুখ।

উল্লেখ্য, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে তারাবুনিয়া হতে মধ্য বাণীয়ার ৪ কিলোমিটার রাস্তা ব্যক্তিগত উদ্যোগে ইটের খোয়া,লোকাল বালি দিয়ে প্রথম স্তরের লেয়ার এর কাজ সম্পন্ন করেছেন।

আজকালের কন্ঠ/আর বি/এন