
ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ শহরে সরকার কর্তৃক পরিচালিত ওএমএস (Open Market Sale) ট্রাকসেল/দোকান কার্যক্রম চালু হয়েছে। ২৭শে আগস্ট থেকে প্রতিদিন অসহায় ও নিম্নআয়ের মানুষদের সাশ্রয়ী দামে চাল ও আটা সরবরাহের উদ্যোগ নিয়েছে খাদ্য অধিদপ্তর।
সরকারি নির্ধারিত দামে প্রতিজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন।
চালের দাম প্রতি কেজি ৩০ টাকা
আটার দাম প্রতি কেজি ২৪ টাকা
২৭শে আগস্ট অনুযায়ী চাল ও আটা ক্রেতাদের মাঝে আইন শৃঙ্খলা বাজায় রেখে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী সকলকে দেওয়া হয়েছে এ বিক্রয় কার্যক্রম চলবে।
প্রোপাইটর হিসেবে দায়িত্বে রয়েছেন আতিয়া ফাইরুজ মলি, কেন্দ্রের ঠিকানা আকুয়া মড়লপাড়া, হাবুন বেপারির মোড়, সদর, ময়মনসিংহ।
খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পেয়ে সন্তুষ্ট ক্রেতারাও।
আতিয়া ফাইরুজ মলি বলেন, জনগণের সেবা করেই যেতে পারি এটাই আমার দূর প্রতিজ্ঞা। এবং ২৭ নং ওয়ার্ডের সর্বোচ্চ জনগণের সহযোগিতা কামনা করছি ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :