ধর্মপাশা উপজেলাধীন ৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি'র কমিটি গঠন | Daily AjKaler Kontho

ধর্মপাশা উপজেলাধীন ৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন
ধর্মপাশা উপজেলাধীন ৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন

মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন ৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে গতকাল ২৪/০৮/২০২৫ ইং তারিখ রোজ: রবিবার বিকাল ২ ঘটিকায় সুখাইড় বাজারে জাতীয়তাবাদী বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আহ্বায়ক জনাব, মোঃ হেকিম মিয়া ও যুগ্ম আহ্বায়ক জনাব, বশির আহমেদ এবং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য বৃন্দ।
জনাব, গোলাম মোস্তফা জনাব, হেলাল চৌধুরী, জনাব, খোরশেদ আলম জনাব, বাচ্চু মিয়া জনাব, শওকত আলী জনাব, মোস্তাক চৌধুরী।

উক্ত কর্মী সভায় ওয়ার্ড বিএনপি’র সদস্য গনের ভোটের মাধ্যমে ৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সভাপতি প্রার্থী ছিলেন মোট ৩ জন জনাব, নূরুল আমিন ৩৬ ভোট জনাব, আলী উছমান ৬০ ভোট জনাব, বাবুল মিয়া ২১ ভোট পেয়েছেন ভোটের লড়াইয়ে বিজয়ী হয়ে সভাপতি হয়েছেন জনাব,আলী উছমান এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন মোট ২ জন জনাব, মোঃ স্বপন মিয়া ৫০ ভোট ও শ্যামরান আহমেদ ৬৭ ভোট পেয়েছেন ভোটের লড়াইয়ে বিজয়ী হয়ে সাধারণ সম্পাদক হয়েছেন জনাব, শ্যামরান আহমেদ।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব, মোঃ হেকিম মিয়া বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিতি নৈতিকতা মেনে এবং জনাব, তারেক রহমানের রাষ্ট্রকাঠামো ৩১ দফা বাস্তবায়নে কাজ করে আমারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাত কে শক্তিশালী করে কমিটির সবাই কে এগিয়ে যেতে হবে।

আজকালের কন্ঠ/আর বি/কে