বাউফলে ওলামা দলের উপজেলা ও পৌর কমিটি ঘোষণা | Daily AjKaler Kontho

বাউফলে ওলামা দলের উপজেলা ও পৌর কমিটি ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
বাউফলে ওলামা দলের উপজেলা ও পৌর কমিটি ঘোষণা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা ও পৌর কমিটি ঘোষণার লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

আজ (২৩ আগস্ট) শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মী সভার আয়োজন করা হয়। সভায় মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পটুয়াখালী জেলা আহ্বায়ক আলহাজ্ব মাওলানা এ, কে, এম, আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি’র সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য ও কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া কলেজর অধ্যক্ষ মোঃ কবির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ অলিউর রহমান সাবেক সাধারণ সম্পাদক বাউফল উপজেলা বিএনপি,গাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক বাউফল উপজেলা যুবদল, মোঃ মুজাহিদুল ইসলাম সাবেক আহবায়ক উপজেলা ছাত্রদল বাউফল। আরো উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ও পৌরসভার ওলামা দলের নেতৃবৃন্দ।

পটুয়াখালী জেলা ওলামা দলের দপ্তর সম্পাদক মাও: মো: আব্দুর রহমান ( আলী আক্কাস) সংগঠনেন বাউফল উপজেলায় মাওলানা মোঃ হাবিবুর রহমানকে আহ্বায়ক এবং মাওলানা মোঃ আব্দুর রহমান সদস্য সচিব এবং বাউফল পৌরসভায় মাওলানা মোঃ শাহাবুদ্দিন আল মামুন আহবায়ক এবং মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সদস্য সচিব ঘোষনা করেন

আজকালের কন্ঠ/আর বি