জাকসুতে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা | Daily AjKaler Kontho

জাকসুতে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন
জাকসুতে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২১ আগস্ট) বিকেল পাঁচটার দিকে মনোনয়ন দাখিলের পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জাকসুর প্যানেল ঘোষণা করেন।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে ফার্মেসি বিভাগের ৪৭তম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব, সাধারণ সম্পাদক (জিএস) পদে ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী ফিরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের ৪৮ ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা মনোনীত হয়েছেন ।

এছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি এবং সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিউজ্জামান শাহীন, সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মহাদী হাসান, সহ-ক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের লুবনা,আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে রসায়ন বিভাগের হাফেজ আরিফুল ইসলাম ,সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি বিভাগের (ছাত্র) তৌহিদ ইসলাম, সহ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনে মোবারক, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন – ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল, আবু তালহা, মহসিন, রাকিবুল ইসলাম ও মুহিবুল্লাহ।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, আমরা সমন্বিত শিক্ষার্থী জোট ঘোষণা করেছি। আমাদের জোটে সামাজিক, সাংস্কৃতিক দৃষ্টি প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের প্রতিনিধিত্ব রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি/ই