ইন্দুরকানীতে ইয়াবাসহ একজনকে গ্রে/ফতার | Daily AjKaler Kontho

ইন্দুরকানীতে ইয়াবাসহ একজনকে গ্রে/ফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
ইন্দুরকানীতে ইয়াবাসহ একজনকে গ্রে/ফতার

পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে মো.কালাম শেখ (৩৭) নামে একজনকে ইয়াবা সহ গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় উপজেলা ধীন ৩ নং বালিপাড়া ইউনিয়নের মৃধা বাড়ি বাসষ্টান্ড সংলগ্ন ইটের রাস্তার মাথা থেকে ইয়াবা সব হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। সে ইন্দুরকানী উপজেলা পরিষদ সংলগ্ন আব্দুল গফুর শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে ইন্দুরকানী থানার এস আই (নিরস্ত্র) আশিকুজ্জামান ও এসআই (নিরস্ত্র) পলাশ বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বালিপাড়া মৃধা বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ইটের রাস্তার মাথায় ৮ পিস ইয়াবা সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তার নামে অভিযোগ থাকায় দীর্ঘদিন পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতারের সুযোগ খুঁজছিল। সোমবার সন্ধ্যায় তাকে নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবা সহ গ্রেপ্তার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসে। কালাম শেখ সহ অজ্ঞাতনামা দুই জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০(ক) /৪১ এর ধারায় ১৮/৮/২৫ তারিখে মামলা রুযু করা হয়। যাহার মামলা নং ০৫ বলে মামলার বাদি এস আই আসিকুজ্জামান নিশ্চিত করেছেন।

ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মারুফ হোসেন জানান,মো.কালাম শেখ সহ অজ্ঞাতনামা দুইজনের নামে নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার পিরোজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। মাদকদ্রব্য সহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আজকালের কন্ঠ/আর এস/নাজমুল