কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রে/ফতার | Daily AjKaler Kontho

কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রে/ফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রে/ফতার

পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজমল হোসেন সরদার (৫৫) কে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। আজমল হোসেন সরদার কাউখালীর গোসনতারা গ্রামের মৃত ফারুক সরদারের ছেলে।

সোমবার(১৮ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ঝালকাঠি স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,২০২৪ সালের ০৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগ মামলায় তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী সরকার পতনের পর এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে গা ঢাকা দেয়। বহুদিন ধরে পুলিশ তাকে খুঁজছে,গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পুলিশ তাকে ঝালকাঠি স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক আজমল হোসেন সরদারকে বিএনপি’র অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

আজকালের কন্ঠ/আর এস/নাজমুল