
নিজস্ব প্রতিনিধি : শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সাগিরুল ইসলাম মজুমদার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটি।
সোমবার বেলা ১১টায় রাজধানীর বিজয় নগরস্থ শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কমলকন্ঠ মিলনায়তনে সংবর্ধনা ও ফুলেল শুভেচছা জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বৈরাচার ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম সাহসী সৈনিক বারবার কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান আনিস। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ড. সগিরুল ইসলাম আমাদের সাথে বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথের অগ্রগামী সৈনিক হিসেবে নেতৃত্ব দিয়েছেন।
জিয়া সমগ্র বইয়ের সম্পাদনা পরিষদের অন্যতম সদস্য ড. সগিরুল ইসলাম মজুমদার আমাদের সংগঠনের গর্ব। তার মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবনের উপর গবেষণা আরো সমৃদ্ধ হবে এবং শহীদ জিয়ার আদর্শ ও সঠিক ইতিহাস তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি সগিরুল ইসলামের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মুকিত খান জুয়েল, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগরীর নেতা মোঃ আবদুল খালেক, জসীমউদ্দিন, ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, মহসিন হোসেন প্রমুখ।
আজকালের কন্ঠ/আর এস/দুমকী
আপনার মতামত লিখুন :