
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদের বিরুদ্ধে আমার দেশ পত্রিকায় প্রকাশিত ষড়যন্ত্রমুলক, মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগষ্ট রবিবার বিকেল ৫ টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ফুলছড়ি সাঘাটা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির সহ সভাপতি ভুক্তভোগী আলহাজ্ব মোঃ নাহিদুজ্জামান নিশাদ।
তিনি জানান, তিনি কোনোদিন ফ্যাসিষ্ট আওয়ামীলীগ বা এর অঙ্গ সংগঠনের সাথে কোন পর্যায়ে কোন দিন জড়িত ছিল না। যদি কেউ প্রমান দেখাতে পারে যা শাস্তি দিবে তাই মেনে নিবে। তাকে দলীয় পদ নিতে প্রথমে ফুলছড়ি-সাঘাটা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জেলা বরাবর সুপারিশ করে এবং এর ভিত্তিতে গাইবান্ধা জেলা বিএনপি কেন্দ্র বিএনপি বরাবর সুপারিশ করে এবং কেন্দ্র এসব বিবেচনা করে তাকে গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি পদ দেয়। বিএনপি একটি বড় দল এখানে অর্থ লেনদেনের সুযোগ নেই বা তিনি কাউকে অর্থ দেইনি।
তিনি আরো জানান, তিনি একজন শিল্পপতি। আওয়ামীলীগের অপশাসনের আমলে কোন সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করেন নি, ঠিকাদারি করেন নি, বালু জল মহল হাট ঘাট ইজারা নেননি, পতিত সরকারের সুবিধা গ্রহন করেন নি।
গত ১৫ আগষ্ট দৈনিক আমার দেশ পত্রিকায় বিএনপির বড় পদ কিনলেন আওয়ামী লীগের ড্যামী প্রার্থী শিরোনামে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। তাকে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এমন ষড়যন্ত্র করা হয়েছে।
তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে আমার দেশ পত্রিকা কারন দর্শানোর উকিল নোটিশ করার কথা জানান পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঘাটা ফুলছড়ি-সাঘাটা উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আজকালের কন্ঠ/আর এস/গাইবান্ধা
আপনার মতামত লিখুন :