খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদ্যোগে ছাত্রদল নেতার দোয়া মাহফিল ও উপহার বিতরণ | Daily AjKaler Kontho

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদ্যোগে ছাত্রদল নেতার দোয়া মাহফিল ও উপহার বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ১:০৭ অপরাহ্ন
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদ্যোগে ছাত্রদল নেতার দোয়া মাহফিল ও উপহার বিতরণ

জবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণে এ আয়োজন করেন।অনুষ্ঠানে আবাসিক প্রবীণদের সঙ্গে মধ্যাহ্ন ভোজের পাশাপাশি খেজুর, জায়নামাজ, তসবিহ ও বই বিতরণ করা হয়। এ ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রবীণরা বলেন, জনগণের অধিকার আদায়ে বেগম জিয়া সবসময় দৃঢ় ভূমিকা রেখেছেন। তারা খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, ‘প্রবীণরা জাতির অভিভাবক। তাদের দোয়া ও প্রার্থনাই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি। খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করেই এ আয়োজন করা হয়েছে।”উল্লেখ, ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করা হয়।

 

আজকালের কন্ঠ/আর এস/জবি