ময়মনসিংহে নতুন বাজার থেকে স্টেশন মোড় পর্যন্ত হকার উচ্ছেদ অভিযান | Daily AjKaler Kontho

ময়মনসিংহে নতুন বাজার থেকে স্টেশন মোড় পর্যন্ত হকার উচ্ছেদ অভিযান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৫, ৬:০১ অপরাহ্ন
ময়মনসিংহে নতুন বাজার থেকে স্টেশন মোড় পর্যন্ত হকার উচ্ছেদ অভিযান
ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নগরীর নতুন বাজার থেকে রেলওয়ে স্টেশন মোড় পর্যন্ত সড়কে ভাসমান হকার ও অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।
সকাল থেকে ময়মনসিংহ সিটি করপোরেশন ও প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে সড়ক দখল করে গড়ে ওঠা হকারের স্টল, অস্থায়ী দোকানপাট ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এতে অংশ নেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিচ্ছন্নতা কর্মীরা।
অভিযান চলাকালে নগরবাসীর চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর প্রধান সড়কগুলোতে নিয়মিতভাবে এমন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
নগরবাসী আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগে ফুটপাত ও সড়ক দখলমুক্ত হয়ে যানজট অনেকাংশে কমবে এবং নগরের শৃঙ্খলা ফিরবে।
আজকালের কন্ঠ/আর এস/ব্যুরো