পথ রোধ করে মারধর সহ মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ | Daily AjKaler Kontho

পথ রোধ করে মারধর সহ মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ৭:১১ অপরাহ্ন
পথ রোধ করে মারধর সহ মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া আকড়া বাড়ি গ্ৰামের প্রফেসর জাফরের বাড়িতে ভাড়া থাকে মাফিজুর রহমানের ছেলে নুরইসলাম শেখ (৩০) আজ ১৩ আগষ্ট বুধবার রাত ৯ টার দিকে লোহাগড়া বাজারে অবস্থিত মার্সেল শোরুম থেকে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা সহ মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিল হঠাৎ ৪/৫ জনের একটি ছিনতাইকারী দল মোটরসাইকেলের পথ রোধ করে, বেধড়ক মারপিট করে মোটরসাইকেল ও ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

অভিযুক্তরা হলেন,দিঘলিয়া ইউনিয়নের চর কোটাকোল গ্ৰামের মৃত্যু তোরফান শেখের ছেলে মাহাতুর শেখ ও মাহাতুর শেখের ছেলে খালিদ শেখ,
মৃত্যু নজির শেখের ছেলে চুন্নু শেখ সহ আরো ৪/৫ জন মিলে আক্রমন করে টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। আহত নুর ইসলাম শেখ কে পথচারীরা দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

গত ১২ আগষ্ট ২০২৫ তারিখ রাত সাড়ে ৯টার দিকে নুর ইসলাম শেখ ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে লোহাগড়া থেকে দিঘলিয়া আকড়া বাড়ির ভাড়া বাড়িতে পৌঁছালে ছিনতাইকারীরা পরিকল্পিতভাবে তার বাসার আশপাশে হাতে দা- লোহার রড ও লাঠিসোটা সহকারে উৎপেতে পেতে থাকে, বাসায় পৌছানো মাত্র উৎপেতে থাকা ছিনতাইকারীরা আক্রমণ করে।

তখন নুর ইসলাম শেখ ও তার স্ত্রী বেধড়ক মারপিটের শিকার হন। এবং তার স্ত্রীর গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন কাড়িয়া নেয়, যার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। ৪ আনা ওজনের কানের দুল যার মূল্য ৩০ হাজার টাকা কাড়িয়া নেয়।তাদের ডাকচিতকারে আশপাশের লোকজন এসে তাদের ২ জনকে আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা সেবা প্রদান করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আজকালের কন্ঠ/আর এস/ইমরান