৩০ বোতল ভারতীয় মদ এবং ০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ | Daily AjKaler Kontho

৩০ বোতল ভারতীয় মদ এবং ০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ৬:২১ অপরাহ্ন
৩০ বোতল ভারতীয় মদ এবং ০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : অদ্য ১৪ আগস্ট ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা, কালিয়ানী, চান্দুরিয়া, ঘোনা, কাকডাঙ্গা, পদ্মশাখরা, সুলতানপুর এবং ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এবং ব্যাটালিয়ন সদর কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদ এবং ০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শ্মশ্বান নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করে এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৩/৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করে।

এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হঠাৎগঞ্জ নামক স্থান হতে ৩৫,০০০/- টাকার ভারতীয় শাড়ি আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ছয়ঘরিয়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৭ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাদপুর নামক স্থান হতে ২,৪৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৬/৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দাঁতভাঙ্গা নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৪ ও ৫ আরবি হতে আনুমানিক ৪০০-৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমতলা ও কাকডাঙ্গা নামক স্থান হতে ১,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১/২৩ এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ফুটবল মাঠ নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৬/৭ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমতলা নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলবাড়ি নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।সর্বমোট = ১০,০০,৮০০/- (দশ লক্ষ আটশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

 

আজকালের কন্ঠ/আর এস/সাতক্ষীরা