দিনাজপুর জেলার কৃতি শিহ্মার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

দিনাজপুর জেলার কৃতি শিহ্মার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
দিনাজপুর জেলার কৃতি শিহ্মার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দিনাজপুর জেলা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (PBGSI), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা কর্তৃক সদর উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সেরা শিহ্মার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

আজ ১৪ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনাজপুর জেলার কৃতি শিহ্মার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর, মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক,দিনাজপুর, মোঃ শাহীনুর ইসলাম জোনাল সেটেলমেন্ট অফিসার, দিনাজপুর, মোঃ মোখলেছুর রহমান প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, দিনাজপুর, দিনাজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা।

প্রধান অতিথি মোঃ হুমায়ুন কবীর বলেন, তোমরা তোমাদের মত পৃথিবীকে দেখ, বদলে দেওয়ার চেষ্টা করার জন্য, যে যোগ্যতা অর্জন করবে এটিই জীবনে কাজে লাগবে। ৫৫ বছরের এটি একটি ম্যাচিউরেট দেশ। এখানকার শিক্ষার্থীরা সৃজনশীল। তাদেরকে ফ্রেম ওয়ার্ক করার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তরুণ নেতৃত্ব দেওয়ার উদ্যোগকে বাস্তবায়িত করতে হবে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ তোফাজ্জেল হোসেন পরিচালক, পিবিজিএসআই স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন ওবায়দুর রহমান, ক্রিয়া শিহ্মক, চেহেলগাজী শিক্ষা নিকেতন দিনাজপুর স্কুল এন্ড কলেজ।

সদর উপজেলার ২০২২ ও ২০২৩ সালের সেরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার এরা শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেছে জেলা শিক্ষা অফিস, দিনাজপুর ও উপজেলা মাধ্যমিক শিহ্মা অফিস তাজপুর দিনাজপুর সদর।

 

আজকালের কন্ঠ/আর এস/দিনাজপুর