দৈনিক করতোয়া'র তারাগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | Daily AjKaler Kontho

দৈনিক করতোয়া’র তারাগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৫, ৪:০২ অপরাহ্ন
দৈনিক করতোয়া’র তারাগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : প্রতিনিধি, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার বিকাল ৫টায় ওই পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধির কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এতে দৈনিক সংবাদ পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামের সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে দৈনিক যুগান্তর ও করতোয়ার প্রতিনিধি প্রবীর কুমার কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা।

তিনি বলেন, করতোয়া যেমন পাঠকের প্রিয় তেমনি আমারও প্রিয়। আমি ছাত্র জীবন থেকে করতোয়া পত্রিকা পড়ি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু এবং সাংগঠনিক সম্পাদক কোবায়েত হোসেন। তারার আলো পত্রিকার সম্পাদক প্রকাশক খবির উদ্দিন প্রামাণিক, উপজেলা জামাতের প্রতিনিধি ও প্রভাষক আমিনুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাগঞ্জ শাখার সভাপতি ও বাজার মসজিদের ইমাম আলহাজ্ব আশরাফ আলী ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, এনসিপি দলের উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক মুসা আলম, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমিন আকাশ, প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল ইসলাম, দৈনিক মানবজমিনের তারাগঞ্জ প্রতিনিধি খায়রুল আলম বিপ্লব, দৈনিক যুগের আলো পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধ সিরাজুল ইসলাম বিজয়, এস টিভির তারাগঞ্জ প্রতিনিধি নাজিম ইসলাম, দি ডেইলি সনের তারাগঞ্জ প্রতিনিধি নাহিদুজ্জামান নাহিদ, দৈনিক পরিবেশের তারাগঞ্জ প্রতিনিধি সুমন প্রমুখ।

 

আজকালের কন্ঠ/আর এস /সোহেল