৭১ মাতৃভূমি, ২৪ ভোটাধিকার- দুটো লড়াইয়ের চেতনায় দাসত্ব থেকে উত্তরণ: ছাত্রদল নেতা মেহেরাজ রিমন | Daily AjKaler Kontho

৭১ মাতৃভূমি, ২৪ ভোটাধিকার- দুটো লড়াইয়ের চেতনায় দাসত্ব থেকে উত্তরণ: ছাত্রদল নেতা মেহেরাজ রিমন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
৭১ মাতৃভূমি, ২৪ ভোটাধিকার- দুটো লড়াইয়ের চেতনায় দাসত্ব থেকে উত্তরণ: ছাত্রদল নেতা মেহেরাজ রিমন
সন্দ্বীপ (চ্ট্টগ্রাম) প্রতিনিধি : (১৩ আগস্ট) বুধবার, সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মেহেরাজ রিমন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে উল্লেখ করেছেন, ১৯৭১ ছিল মাতৃভূমি ফিরে পাওয়ার লড়াই, আর ২০২৪ হচ্ছে ভোটাধিকার ফিরে পাওয়ার লড়াই। তার ভাষায়, “দুটো সংগ্রামেই ছিল দাসত্ব থেকে মুক্তির চেতনা।”
তিনি বলেন, ৬৯, ৭১, ৯০ এর গণআন্দোলনে কেউ সমন্বয়ক বা ছদ্মনামে মাস্টারমাইন্ড সেজে পরে কোনো দলের নেতৃত্বে আসেনি, এমনকি বাটন ফোন কিনে দেওয়ার মতো তুচ্ছ নাটকও হয়নি। নইলে ইতিহাস অন্যভাবে লেখা হতো বলে মন্তব্য করেন তিনি।
মেহেরাজ রিমন আরও বলেন, “৭১ ছিল ভিন্ন রাষ্ট্র থেকে নিজস্বতা ফিরে পাওয়ার সংগ্রাম, আর ২৪ হচ্ছে দেশের ভেতর একজন ‘দানব সরকার’ এর বিরুদ্ধে প্রতিরোধ।
“একটি লড়াই মাতৃভূমির জন্য, অন্যটি ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, দুটোকে মুখোমুখি দাঁড় করানো ঠিক নয়।”
তার মতে, “ইতিহাস কখনো এক রকম হয় না, প্রতিটি ইতিহাসের আলাদা পটভূমি থাকে এবং প্রতিটি ইতিহাস নিজের গতিতে স্থান করে নেয় দেশের ইতিহাস ও ঐতিহ্যে।”
উল্লেখ্য,  জাতীয়তাবাদী তরুণ অনলাইন এক্টিভিস্ট হিসেবে পরিচিত মেহেরাজ রিমন এর আগে সাউথ সন্দ্বীপ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক এর দায়িত্বে ছিলেন।
এছাড়াও ২০২০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত দেশব্যাপী কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয়ী তিন জনের মধ্যে মেহেরাজ রিমন একজন।
আজকালের কন্ঠ/আর এস /সন্দ্বীপ