
সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন সংলগ্ন একটি নিভৃত গ্রামের নাম হরি হর নগর।সেই গ্রামেরই অজপাড়া থেকে বেড়ে ওঠা অদম্য সংগ্রামী মোঃ তানভীর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সমাজকর্ম বিভাগের প্রভাষক নিযুক্ত হয়েছেন।একাডেমিক রেজাল্ট,লিখিত পরীক্ষা ও মৌখিক ভাইভার মত ধাপগুলোতে মেধার স্বাক্ষর রেখেছেন।
গত ১১/০৮/২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৫৪১ তম সিন্ডকেট সভা তাকে শিক্ষক হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেন।উল্লেখ্য যে,জনাব মোঃ তানভীর হোসেন একই বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
কর্মজীবনে তিনি সমাজসেবা অধিদফতর ও সবশেষ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র(বিপিএটিসি) স্কুল এন্ড কলেজে প্রভাষক (সমাজকর্ম) হিসেবে কর্মরত ছিলেন।তা এই সাফল্যে স্থানীয় মানুষ উচ্ছ্বাসিত।নবনিযুক্ত এই শিক্ষক সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
আজকালের কন্ঠ/আর এস/সাতক্ষীরা
আপনার মতামত লিখুন :