আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন
আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে,উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আ. সালাম বখতিয়ারের ছেলে মাদক ব্যবসায়ী রকিব বখতিয়ারকে একশত গ্রাম গাঁজাসহ গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রকিব বখতিয়ারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিখন বনিক’র আদালতের হাজির করা হলে আদালতের বিচারক মাদক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করেন। পরে কারাদণ্ডপ্রাপ্ত রকিবকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আজকালের কন্ঠ/আর এস/ববি